অর্ডার বাতিল ও কাঁচামাল স্বল্পতা : রিং শাইন ফ্যাক্টরি বন্ধ

প্রচ্ছদ » Uncategorized » অর্ডার বাতিল ও কাঁচামাল স্বল্পতা : রিং শাইন ফ্যাক্টরি বন্ধ

ring shineপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদেশি বায়ার কতৃক অর্ডার বাতিল ও কাঁচামাল স্বল্পতার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ (২৬ সেপ্টেম্বর) শনিবার থেকে আগামী এক মাস অথাৎ ২৫ অক্টোবর ২০২০ পযন্ত ফ্যাক্টরি বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

Ringsingজানা যায়, বিশ্বব্যাপি করোনা মহামারী প্রাদুর্ভাব, বিদেশি বায়ার কতৃক অর্ডার বাতিল ও কাঁচামাল স্বল্পতার কারণে ফ্যাক্টরি ২৬ সেপ্টেম্বর থেকে আগামী এক মাস অথাৎ ২৫ অক্টোবর ২০২০ পর্যন্ত বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ‘২০১৯ এর ১১ ধারা অনুযায়ী (লে-অফ) ঘোষণা করা হয়েছে।

জানাযায়, ২০১৯-২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (২০২০ সালের জানুয়ারি-মার্চ) ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং সাইন টেক্সটাইল লোকসানের খাতায় নাম লিখিয়েছে। সেই সঙ্গে কোম্পানিটির সম্পদ মূল্যও কমে গেছে।

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৩৩ পয়সা।

তৃতীয় প্রান্তিকে লোকসান করায় ৯ মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৯৯ পয়সা।

লোকসানের পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৭১ পয়সা, যা ২০১৯ সাল জুন শেষে ছিল ২৪ টাকা ৮৮ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি ৭ টাকা ১৭ পয়সা সম্পদ কমেছে।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৮৪ পয়সা, যা ২০১৮ সালের সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ সময়ে ছিল ৮৫ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১