জিএসপি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » জাতীয় » জিএসপি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

GSP FINANCEপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ প্রান্তিকে অর্থাৎ এপ্রিল’২০-জুন’২০ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪১ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪৫ পয়সা।

অন্যদিকে বছরের প্রথম দুই প্রান্তিক তথা জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৪ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮৩ পয়সা ছিল।

আলোচিত সময়ে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২০ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ২৪ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১