অর্থমন্ত্রীর সংবর্ধনা ব্যাংক শেয়ারের ‘চমক’

প্রচ্ছদ » Uncategorized » অর্থমন্ত্রীর সংবর্ধনা ব্যাংক শেয়ারের ‘চমক’

Bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অর্থমন্ত্রীর সংবর্ধনার দিনে হঠাৎ চমক দেখিয়েছে ব্যাংকিং খাতের শেয়ার। নানামুখী খারাপ সংবাদের মধ্যেই মঙ্গলবার বাজারে বেড়েছে বেশির ভাগ ব্যাংকের শেয়ারের দাম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকিং খাতের ৯০ ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল একই চিত্র।

দেশের পুঁজিবাজারের উন্নয়নে রাখা গুরুত্বপূর্ণ অবদানের সম্মানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে মঙ্গলবার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এদিন মন্ত্রীকে যাতে কোনো অস্বস্তিকর অবস্থায় পড়তে না হয়, সেই তাগিদ থেকেই সম্ভবত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিশেষভাবে সক্রিয় হয়। আর তাতেই যেন ঝলসে উঠে ব্যাংকিং খাতের শেয়ার।

উল্লেখ, ডিএসই ও সিএসইর বাজারমূলধনের সবচেয়ে বড় অংশ ব্যাংকিং খাতের। এই খাতের প্রতিটি কোম্পানির পরিশোধিত মূলধন ২শ কোটি টাকার বেশি। তাই ব্যাংকের শেয়ারের মূল্য পরিবর্তন অন্য যে কোনো শেয়ারের চেয়ে সূচককে বেশি প্রভাবিত করে।

মঙ্গলবার ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এতে প্রধান ভূমিকা রেখেছে ব্যাংকিং খাতের শেয়ারের উর্ধগতি।

ডিএসইতে মঙ্গলবার তালিকাভুক্ত ৩০ টি ব্যাংকের সবগুলোর শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ২৭টি ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের চেয়ে বৃদ্ধি পায়। আর ৩টি ব্যাংকের শেয়ারের দাম থাকে অপরিবর্তিত।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি বেড়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। এই ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ। এর পরে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৯০ শতাংশ, এবি ব্যাংকের ২ দশমিক ৬০ শতাংশ।

সর্বনিম্ন দশমিক ৩০ শতাংশ দাম বাড়ে ইস্টার্ন ব্যাংকের শেয়ারের। এর পরে থাকা ডাচবাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকের শেয়ারের দাম বাড়ে দশমিক ৬০ হারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০