বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ড্রাগন সুয়েটার
প্রচ্ছদ » Uncategorized » বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ড্রাগন সুয়েটার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং লিমিটেড সর্বশেষ হিসাববছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আজ বুধবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ ই আগস্ট কোম্পানিটি ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, যার মধ্যে ছিল ৫ শতাংশ বোনাস। বুধবার সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়।








