অ্যসোসিয়েটেড অক্সিজেনের আইপিও আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

প্রচ্ছদ » খেলা » অ্যসোসিয়েটেড অক্সিজেনের আইপিও আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

Associate Oxygenপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া অ্যসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির আইপিওর আবেদন আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত (১৬ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৭৩২তম কমিশন সভায় অ্যসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণ-প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তারা। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটাবে।

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

আ/ব/সি /পুঁজিবাজার রিপোর্ট – ১০ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১