অ্যাপোলো ইস্পাতের এজিএম স্থগিত
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » অ্যাপোলো ইস্পাতের এজিএম স্থগিতপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রকৌশল খাতের কোম্পানি অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালত থেকে আদেশ না পাওয়া পরযন্ত কোম্পানির এজিএম স্থগিত করা হয়েছে।
এজিএমের তারিখ এবং সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে কোম্পানিটি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ ডিসেম্বর , ২০২০।








