সামিউল হত্যা মামলায় মা ও মায়ের প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রচ্ছদ » Uncategorized » সামিউল হত্যা মামলায় মা ও মায়ের প্রেমিকের মৃত্যুদণ্ড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :রাজধানীতে শিশু সামিউল হত্যা মামলায় তার মা আয়েশা হুমায়রা ওরফে এশা এবং তার প্রেমিক শামসুজ্জামান বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৪–এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। গত ৮ ডিসেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

সামিউলের মা আয়েশা হুমায়রা ওরফে এশা ও তাঁর প্রেমিক শামসুজ্জামান বাক্কু জামিন নিয়ে দুজনই পলাতক অবস্থায় আছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

২০১২ সালে মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এশা জামিনে ছিলেন তবে গত ২৩ নভেম্বর আদালতে হাজির না হওয়ায় বিচারক জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর আসামি বাক্কু পলাতক।

মামলার তথ্যানুযায়ী, আসামি হুমায়রা ও শামসুজ্জামানের পরকীয়া দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন সামিউলকে অপহরণ করে হত্যা করা হয়।

গত ২৪ জুন সামিউলের লাশ আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা কেএ আজম বাদী হয়ে ২৪ জুন আদাবর থানায় হত্যা মামলা করেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/২০শে ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১