তুরাগ নদীর ৪০ ফিট গভীরে ট্রাক, মিলল ২ জনের লাশ

প্রচ্ছদ » রাজনীতি » তুরাগ নদীর ৪০ ফিট গভীরে ট্রাক, মিলল ২ জনের লাশ

savarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাভারের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে দুইজন নিহত হয়েছেন। ট্রাকচালকসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন একজন এবং নিখোঁজ রয়েছেন আরও দুইজন। সকাল ৭টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই ট্রাকটি তুরাগ নদীতে পড়ে ৪০ ফিট গভীরে তলিয়ে যায়।

নিহতরা হলেন- ট্রাকচালক মুজাহিদ (২৫) ও লেবার শাহিন (৩৫)। তাদের উভয়ের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। তারা আশুলিয়া এলাকায় ভাড়া থেকে ইটভাটার কাজ করতেন। নিখোঁজ দুইজনের মধ্যে রয়েছেন ট্রাকের লেবার আরিফ (২৬) ও নিরাপত্তাকর্মী আব্দুল কাদের (৪০)।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নেয় উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখন পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের ওসি রিজাউল হক দিপু বলেন, ট্রাকটি আশুলিয়া থেকে ইটবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। মরাগাঙ্গ এলাকায় ব্রিজে ট্রাকটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে তলিয়ে যায়। এ সময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ইটবোঝাই ট্রাকটি নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করেছি। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০