আইপিএলে দল পেলেন না বাংলাদেশি ছয় ক্রিকেটার

প্রচ্ছদ » Uncategorized » আইপিএলে দল পেলেন না বাংলাদেশি ছয় ক্রিকেটার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের দশম আসরের নিলামে বিক্রি না হওয়ায় কোনো দল পেলেন না বাংলাদেশের ছয় খেলোয়াড়। এবারের আসলে তাদের নাম উঠলেও তারা অবিক্রিত থেকে গেছেন।

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে নিজ নিজ দল রেখে দেওয়ায় আইপিএলের এবারের নিলামে বাংলাদেশের অন্য ছয় খেলোয়াড়ের নাম উঠে। তারা হলেন- তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। কিন্তু এই ছয় খেলোয়াড়ের কাউকেই দলে নেয়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা।

আইপিএলের দশম আসরের নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। সাড়ে ১৪ কোটি রুপিতে স্টোকসকে দলে ভিড়িয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। ১২ কোটি রুপিতে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার টাইমাল মিলস। তাকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার ভিত্তি মূল্য ছিলো মাত্র ৫০ লাখ রুপি। তৃতীয় সর্বোচ্চ দাম ৪ কোটি ২ লাখ রুপিতে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের আরেক অলরাউন্ডার ক্রিস ওকস। তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

এবারের নিলামে অবিক্রিত থেকে গেছেন ৯৪ জন খেলোয়াড়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ভারতের পেসার ইশান্ত শর্মা, ইরফান পাঠান, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, জেসন হোল্ডার, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রস টেইলর, কলিন মুনরো, জেমস নিশাম, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, শ্রীলংকার থিসারা পেরেরার মত তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০