আইপিও’র অনুমোদন পেল ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস
প্রচ্ছদ » Uncategorized » আইপিও’র অনুমোদন পেল ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালসনিজস্ব প্রতিবেদক: ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মাধ্যমে ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছাড়বে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৬৩ পয়সা।
সূত্র জানায়, কোম্পানিটি আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা ব্যবসা সম্প্রসারণ কাজে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টম্যান্ট ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।








