আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মুরাদনগরের মামুন ও সাদী

প্রচ্ছদ » Uncategorized » আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মুরাদনগরের মামুন ও সাদী

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে প্রতিনিধিত্ব করতে হাফেজ আব্দুল্লাহ আল-মামুন এবং হাফেজ নাঈমুল হক সাদী তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হাফেজ কারী নাজমুল হাসানের নেতৃত্বে সৌদি আরবের উদ্দেশ্যে আজ দুপর ১:৩০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন।

হাফেজ আবদুল্লাহ আল-মামুন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

হাফেজ আব্দুল্লাহ আল-মামুন এবং হাফেজ নাজমুল হক সাদী রাজধানী ঢাকার যাত্রাবাড়ীস্থ হাফেজ নাজমুল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কোরআন ওয়াস সু্ন্নাহ মাদরাসার ছাত্র।

হাফেজ আব্দুল্লাহ আল-মামুন ৩০ পাড়া গ্রুপে এবং হাফেজ নাঈমুল হক সাদী ১৫ পারা গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

হাফেজ আবদুল্লাহ আল মামুন ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল।

২০১৭ সালে মিসরের কুরআন প্রতিযোগিতায় হাফেজ আব্দুল্লাহ আল-মামুন প্রথম স্থান অর্জন করেন।

সৌদি আরব যাওয়ার পূর্ব মুহূর্তে হাফেজ আব্দুল্লাহ আল-মামুন, হাফেজ নাঈমুল হক সাদী প্রতিযোগিতায় সফলতা লাভে দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

প্রতিযোগিতার আগে সৌদি আরব ভ্রমণকালে তারা কারী নাজমুল হাসানের নেতৃত্বে পবিত্র ওমরা পালন করবেন। ওমরা ইহরাম বেধেই তাঁরা সৌদি আরব যাচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সাফল্যের শিখরে তুলে ধরতে হাফেজ আব্দুল্লাহ আল-মামুন এবং হাফেজ নাঈমুল হক সাদীর প্রতি রইলো শুভ কামনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১