আইপিওর মাধ্যমে ২৫ কোটি টাকা উত্তোলন অনুমতি পেয়েছে এসএস স্টিল

প্রচ্ছদ » Uncategorized » আইপিওর মাধ্যমে ২৫ কোটি টাকা উত্তোলন অনুমতি পেয়েছে এসএস স্টিল

ipo bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রকৌশল খাতের এসএস স্টিল লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। মঙ্গলবার (১৭ জুলাই) বিএসইসির ৬৫১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

জানা যায়, এসএস স্টিল লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ২ দশমিক ৫০ কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত ২৫ কোটি টাকা দিয়ে যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও বাবদ খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্পদ মূল্যায়ন না করে প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ১২ টাকা। আর সম্পদ মূল্যায়ন করে এনএভি হয়েছে ১৫.৩৫ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আর ভারিত গড় হারে শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ হয়েছে ০.৮২ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০