পর্ষদের সভার তারিখ ঘোষণা করছে জাহিন স্পিনিং
প্রচ্ছদ » Uncategorized » পর্ষদের সভার তারিখ ঘোষণা করছে জাহিন স্পিনিংপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৫ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।








