আইপিও, প্লেসমেন্ট ও বোনাস শেয়ারের আইন সংশোধনে কমিটি গঠন

প্রচ্ছদ » Uncategorized » আইপিও, প্লেসমেন্ট ও বোনাস শেয়ারের আইন সংশোধনে কমিটি গঠন

ipo bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), প্লেসমেন্ট, আইপিও পরবর্তী বোনাস শেয়ার ও উদ্যোক্তা/পরিচালকদের এককভাবে ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারন সংক্রান্ত বিদ্যমান নোটিফিকেশনের সংশোধনীর জন্য ২টি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার কমিশনের ৬৮৫তম সভায় এই কমিটি গঠন করা হয়েছে। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গঠিত দুটি কমিটির একটির প্রধান করা হয়েছে বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে। অন্যটির প্রধান করা হয়েছে বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামকে।

নির্বাহি পরিচালক ফরহাদ আহমেদের এই কমিটির সদস্য হলেন ছয়জন। অন্যদের মধ্যে আছেন সদস্য সচিব উপ পরিচালক শেখ লুৎফর কবির। আর সদস্যরা হলেন, নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী, পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, রিপন কুমার দেবনাথ, মো. মনসুর রহমান।

এ কমিটির কাজ হবে- প্লেসমেন্টে মূলধন উত্তোলনে বিএসইসির অনুমোদনের প্রয়োজন হবে না- এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিধিমালা/নোটিফিকেশন বাতিল বা পরিবর্তন করে খসড়া আদেশ তৈরী ও নীতিমালা প্রণয়ন করা। এছাড়া আইপিওতে সর্বনিম্ন মূলধন উত্তোলনের আকার, কোটা, যোগ্য বিনিয়োগকারী, লক-ইন ইত্যাদি বিষয়ে গৃহীত সিদ্ধান্তের আলোকে পাবলিক ইস্যু রুলসের প্রয়োজনীয় খসড়া তৈরী করা। আর সংশ্লিষ্ট অন্যান্য আদেশ/নোটিফিকেশন পরিবর্তন সংক্রান্ত কাজ করবে এই কমিটি। যা আগামি ২ সপ্তাহের মধ্যে শেষ করে প্রতিবেদন দাখিল করার জন্য সময় বেধে দেওয়া হয়েছে।

অন্যদিকে, নির্বাহি পরিচালক মো: আনোয়ারুল ইসলামের এই কমিটির সদস্য হলেন চারজন। অন্যদের মধ্যে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন-উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। বাকী সদস্যরা হলেন- পরিচালক রিপন কুমার দেবনাথ, মো. মনসুর রহমান।

একমিটির কাজ হবে- তালিকাভুক্ত কোম্পানির বোনাস শেয়ার ঘোষণায় নতুন শর্ত সংযোজন সংক্রান্ত বিষয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের প্রক্রিয়ার সংশোধন করা। এছাড়া উদ্যোক্তা/পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশ শেয়ার ধারন সংক্রান্ত নোটিফিকেশনের প্রয়োজনীয় সংশোধন করা। আরসংশ্লিষ্ট অন্যান্য আদেশ/নোটিফিকেশন পরিবর্তন সংক্রান্ত কাজ করবে এই কমিটি। যা আগামি ১ সপ্তাহের মধ্যে শেষ করে প্রতিবেদন দাখিল করার জন্য সময় বেধে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০