সূচকের টানা পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের টানা পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টানা তিন কার্যদিবস ধরে সূচকের পতন হচ্ছে। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতে সূচকে উত্থান থাকলেও ৩০ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৫২ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করে ১২২২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৬১ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৫০ লাখ ৫৮ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১০১ কোটি ৭২ লাখ ১৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০