পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, আগের বছর একই সময়ে তা ছিল ৩১ পয়সা।
গত জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা, আগের বছর একই সময়ে তা ছিল ৬০ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪ পয়সা।








