আইপিডিসি তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে
প্রচ্ছদ » Uncategorized » আইপিডিসি তৃতীয় প্রান্তিক প্রকাশ করবেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ঘোষণা অনুযায়ী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২২ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের (তৃতীয় প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।








