স্পট মার্কেট যাচ্ছে ইফাদ অটোস
প্রচ্ছদ » Uncategorized » স্পট মার্কেট যাচ্ছে ইফাদ অটোসপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সোমবার স্পট মার্কেট যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৮ অক্টোবর, বুধবার এ কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ১৬ ও ১৭ অক্টোবর স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ অক্টোবর লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।








