আইসিএবি’র নতুন প্রেসিডেন্ট মনিরুজ্জামান

প্রচ্ছদ » Uncategorized » আইসিএবি’র নতুন প্রেসিডেন্ট মনিরুজ্জামান

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান, এফসিএ। শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কাউন্সিল সভায় কাউন্সিলের সদস্যরা ২০২৩ সালের জন্য আইসিএবির সভাপতি ও তিন জন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

এছাড়াও মোঃ ইয়াসিন মিয়া এফসিএ, এমবিএম লুৎফুল হাদী এফসিএ ও মোঃ জহিরুল ইসলাম এফসিএ-কে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তারা ২০২৩ সালের জন্য আইসিএবিকে নেতৃত্ব দিবেন।

এসময় উক্ত কাউন্সিল সভার সভাপতিত্ব করেন বর্তমান আইসিএবি সভাপতি মোঃ শাহাদাত হোসেন এফসিএ।

মোঃ মনিরুজ্জামান এফসিএ ১ জানুয়ারী ২০২৩ তারিখে আইসিএবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর একজন সিনিয়র পার্টনার। তিনি ২০১৯ সালে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে, মনিরুজ্জামান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) একজন বোর্ড সদস্য । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কম (অনার্স) এবং এম.কম। তিনি স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানের পদে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানিতে দায়িত্ব পালন করেন।

মো. মনিরুজ্জামান এফসিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এসএম হল প্রাক্তন ছাত্র সমিতি এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

তিনি আইসিএবির একজন প্রাক্তন শিক্ষক। মনিরুজ্জামান আইসিএবির বিভিন্ন কমিটি যেমন ইনভেস্টিগেশন এন্ড ডিসিপিলিনারি কমিটি (আইডিসি), টেকনিক্যাল অ্যান্ড রিসার্চ কমিটি (টিআরসি), প্রফেশনাল ডেভলাপমেন্ট কমিটি (পিডিসি), কমিটি ফর স্মমল এন্ড মিডিয়াম প্রাকটিসনার (এসএমপি), মিডিয়া ও ব্র্যান্ডিং কমিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স বোর্ড (কিউএবি), এডিটরিয়াল বোর্ড, এর গুরুত্বপূর্ণপদে দায়িত্ব পালন করেন।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২৫ ডিসেম্বর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০