বড়দিন : আজ পুঁজিবাজার বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » বড়দিন : আজ পুঁজিবাজার বন্ধপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর (রোববার) পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারের লেনদেন ও সব কার্যক্রম বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সরকারি ছুটি উপলক্ষে রোববার পুঁজিবাজার বন্ধ থাকবে। তবে সোমবার সকালে যথারীতি সময় লেনদেন শুরু হবে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও আজ বন্ধ রয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২৫ ডিসেম্বর,২০২২।








