আইসিএসবি’র এজিএম অনুষ্ঠিত

প্রচ্ছদ » Uncategorized » আইসিএসবি’র এজিএম অনুষ্ঠিত

ICSB-AGMপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারচুয়ালি ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়।

ইনস্টিটিউটের সভাপতি মুজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস এই সভায় সভাপতিত্ব করেন। তিনি সভায় কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ সেলিম আহমেদ এফসিএস ৩১শে ডিসেম্বর ২০১৯ এ সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় সদস্যবৃন্দ উপস্থাপিত ২০১৯ সালের কাউন্সিল প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণী ও প্রতিবেদন অনুমোদন করেন। সভায় মেসার্স এ. কাসেম এন্ড কোং, চার্টার্ড এ্যাকাউন্টেটন্স্ ফার্মকে ২০২০ সালের বহিঃ হিসাব নিরীক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়।

সভাপতি তাঁর ভাষণে ২০১৯ সালের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সফলতা যথাক্রমে ৬ষ্ঠ সিজিইএ কার্যক্রম, ওয়ার্কসপ এবং সিপিডি সেমিনারের কথা উল্লেখ করেন । এছাড়াও মেম্বার্স লাউঞ্জ, জব পোর্টাল তৈরি করা হয়েছে এবং সিলেবাস আপডেট ও সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড উন্নয়নের কাজ চলমান আছে বলে উল্লেখ করেন। কর্পোরেট জগতের বৈশ্বিক চ্যালেঞ্জ সমূহের যথাযথ মোকাবেলার জন্য সদস্যবৃন্দের দক্ষতা বৃদ্ধির ইন্সটিটিউট এর বিভিন্ন উদ্যোগের কথা সভায় উল্লেখ করেন । তিনি জ্যেষ্ঠ সদস্যদেরকে চার্টার্ড সেক্রেটারী ফার্ম খোলার আহ্বান জানান।

এজিএমে ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বুল হাসান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মোঃ সেলিম রেজা এফসিএস, অন্যান্য কাউন্সিল সদস্যবৃন্দ এবং ভারপ্রাপ্ত সচিব মো. শামিবুর রহমান এসিএস উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারন সভায় উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন এবং ইনস্টিটিউটের সার্বিক সফল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কাউন্সিল সদস্যদের সফলতার জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। তারা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১