চলতি সপ্তাহে ১২ কোম্পানির এজিএম

প্রচ্ছদ » Uncategorized » চলতি সপ্তাহে ১২ কোম্পানির এজিএম

AGMপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির চলতি সপ্তাহে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ অনুমোদিত হতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলোঃ
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৭ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৭ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৭ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

আইসিবি ইসলামি ব্যাংক: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

এনসিসি ব্যাংক: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

এসএস স্টিল: কোম্পানিটির ইজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিশোধিম মূলধন বৃদ্ধি এবং সালেহ স্টিল ইন্ডাষ্ট্রিজের বিনিয়োগের অনুমতির জন্য এই ইজিএম অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৯ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ও ইজিএম চলতি মাসের ২৯ তারিখ সকাল ১০টায় ও সকাল ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

প্রিমিয়ার লিজিং: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

উত্তরা ফাইন্যান্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১