আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা সোমবার
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা সোমবার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (০৭ মার্চ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।








