আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা: জিএম কাদের

প্রচ্ছদ » Uncategorized » আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা: জিএম কাদের

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে কার সঙ্গে জোট হবে জানি না। তবে ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করতে কাজ শুরু করেছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন ইঙ্গিত দেন।

জিএম কাদের বলেন, রাজনীতি হারিয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোও হারিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারে থেকে ১২ মাসে ১৩ পার্বণে ক্ষমতা প্রদর্শন করে তারা, দেশের মানুষ তা দেখতে বাধ্য। কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। বিএনপি রাজনীতিতে দাঁড়াতে পারছে না। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা রাজনীতির বিকল্প শক্তি হতে পারেনি। রাজনীতির মাঠে দাঁড়াতে পারেনি ড. কামাল হোসেনের গণফোরাম বা জাতীয় ঐক্যফ্রন্ট। দেশের মানুষের সামনে জাতীয় পার্টি এখন একমাত্র বিকল্প শক্তি।

তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়, দলকে আরও শক্তিশালী হিসেবে দেখতে চায়।

এসময় তিনি দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ঐক্যই জাতীয় পার্টির আসল শক্তি। দলের প্রতিটি স্তরে শৃঙ্খলা আমাদের আশাবাদী করে। একটি কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়তেই জাতীয় পার্টির রাজনীতি।

জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে জাতীয় পার্টি কখনোই আপস করবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের নতুন বাংলাদেশ গড়তে আমরা এগিয়ে যাবো।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর জাপার সাধারণ সম্পাদক মো. ইয়াকুব হোসেন, চট্টগ্রাম মহানগর জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সুলতানা রহমান প্রমুখ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৭ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১