শীত বস্ত্র নিয়ে দরিদ্র জনগোষ্ঠির পাশে বিজিএমইএ
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » শীত বস্ত্র নিয়ে দরিদ্র জনগোষ্ঠির পাশে বিজিএমইএপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নানা জাতি গোষ্ঠি ও ধর্ম মতের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থান এর একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, বাংলাদেশে নানা জাতি-গোষ্ঠী ও ধর্ম মতের অনুসারীরা পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে মিলে মিশে একত্রে বসবাসের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে এবং দেশের উন্নয়নে অবদান রাখছে।
শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) দিনাজপুরের কান্তনগরে কান্তজিউ মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ফারুক হাসান আর্থিক অনুদান হিসেবে ৫ লাখ টাকার একটি চেক মন্দিরটিকে প্রদান করেন।
পরবর্তীতে তিনি স্থানীয় এলাকায় দরিদ্র মানুষদের মধ্যে ৫০০ পিস কম্বলও বিতরণ করেন।
তিনি শীত মৌসুম চলাকালে শীত বস্ত্রসহ দরিদ্র মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান শ্রেনীর প্রতি আহবান জানিয়েছেন।
এ সময় মনোরঞ্জন শীল গোপাল, এমপি এবং জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৭ ডিসেম্বর , ২০২১।








