আগারগাঁওয়ে ভবন থেকে পড়ে মেট্রোরেল কর্মচারীর মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » আগারগাঁওয়ে ভবন থেকে পড়ে মেট্রোরেল কর্মচারীর মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে একটি ভবনের ছয়তলার ছাদ থেকে পড়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামে এক মেট্রোরেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আরিফুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর জেলার শংকরপাশায়।

নিহতের চাচা আব্দুল হান্নান বলেন, আমার ভাতিজা মেট্রোরেলে কাজ করতেন। তালতলার একটি বাসায় কয়েকজন মিলে থাকতেন। ওই বাসার ছয়তলার ছাদে মোবাইলে কথা বলতে বলতে আরিফুল নিচে পড়ে যান। প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি অবগত করা হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৯ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১