বে লিজিংয়ের বোর্ড সভা ২৮ সেপ্টেম্বর
প্রচ্ছদ » Uncategorized » বে লিজিংয়ের বোর্ড সভা ২৮ সেপ্টেম্বরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৯ সেপ্টেম্বর , ২০২১।








