আজ বসুন্ধরা পেপারের আইপিও লটারি

প্রচ্ছদ » Uncategorized » আজ বসুন্ধরা পেপারের আইপিও লটারি

Bashundharaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা বসুন্ধরা পেপার মিলসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারি অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বেলা ১১ টায় বসুন্ধরা কনভেনশন মিলনায়তন-১, কুড়িল এ কোম্পানির আইপি লটারি অনুষ্ঠিত হবে। কোম্পানির মোট ৭৫ কোটি টাকার বিপরীতে ৬৮৩ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৬০০ টাকার আবেদন পড়েছে। সেই হিসাবে ৯.১২ গুণ আইপিও আবেদন পড়েছে।

ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট অফ প্রাইস ৮০ টাকায় ইলিজিবল ইনভেস্টরদের (ইআই) কাছে আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে বসুন্ধরা পেপার।

কোম্পানিটির ১০০টি শেয়ারে লট ধরা হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা প্রতি লটে ৭ হাজার ২০০ টাকায় আইপিও আবেদন করতে পারবেন।

তথ্যানুসারে, বসুন্ধরা পেপার পুঁজিবাজারে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকা সংগ্রহ করবে। এর মধ্যে কাট অফ প্রাইস বা ৮০ টাকা দরে ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার শেয়ার ইলিজিবল ইনভেস্টরদের কাছে ১২৫ কোটি টাকায় ইস্যু করা হবে। বাকি ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার কাট অফ প্রাইসের ১০ শতাংশ কমে ৭২ টাকা করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭৪ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকায় বিক্রি করা হবে।

এর আগে আইপিওর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে ২০১৬ সালের ৩০ জুন রোড শোর আয়োজন করে বসুন্ধরা পেপার। রোড শোর এক বছরেরও বেশি সময় পরে ২০১৭ সালের আগস্টে কাট অফ প্রাইস নির্ধারণের জন্য বিডিংয়ের অনুমোদন পায় কোম্পানিটি। বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের পর গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় বিনিয়োগকারীদের কাছে বসুন্ধরা পেপারের শেয়ার ইস্যুর অনুমোদন দেয় বিএসইসি।

কোম্পানিটির প্রসপেক্টাস অনুসারে, আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কারখানার অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, স্থাপনা ও ভূমি উন্নয়ন বাবদ ১৩৫ কোটি, ঋণ পরিশোধ বাবদ ৬০ কোটি এবং বাকি ৫ কোটি টাকা আইপিও প্রক্রিয়ার ব্যয়নির্বাহে খরচ করবে বসুন্ধরা পেপার। ৩০ জুন, ২০১৬ পর্যন্ত কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। সম্পদ মূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০.৪৯ টাকা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূত্র: অর্থসূচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০