দরপতনের শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » দরপতনের শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা বা ৮ দশমিক ৬২ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৮ বারে কোম্পানির ৭ হাজার ৮০০ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৬ পয়সা বা ৪ দশমিক ৪৪ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৯৭ বারে ৯২ হাজার শেয়ার লেনদেন করেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন কেবলস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, মডার্ণ ডাইং, রুপালী ব্যাংক, এসিআই ফরমুলেশন, লিগ্যাসি ফুটওয়্যার, সি অ্যান্ড এ টেক্সটাইল ও ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।








