conjumerনিজস্ব প্রতিবেদক: আজ (বৃহস্পতিবার) বিশ্ব ভোক্তা অধিকার দিবস। কনজুমারস ইন্টারন্যাশনালের (সিআই) উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশে ২৪০টিরও বেশি সংস্থা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ।’ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী দিবসটি পালন করা হবে।

দিবসটির উপলক্ষে রাজধানীসহ জেলা শহরগুলোতে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে সকাল সাড়ে ৮টায় শাহবাগের জাতীয় যাদুঘর থেকে র‌্যালি বের হবে এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হবে।

সকাল ১০টায় ওসমানী মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সেমিনারে প্রধান অতিথি থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর।

দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাজার ও দর্শনীয় স্থানে পোস্টার সন্নিবেশ করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা থেকে প্রকাশিত শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকায় দিবসের প্রতিপাদ্যের ওপর বিশেষ বিজ্ঞাপন প্রকাশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে টকশোর আয়োজন করা হয়েছে।

দেশের অন্যান্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি পালনের লক্ষ্যে সভা-সেমিনার এবং লিফলেট, পাম্পলেট, পোস্টার সন্নিবেশসহ স্থানীয় উপযোগী অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১