বুক বিল্ডিংয়ে পুঁজিবাজারে আসছে আফতাব ফিড প্রডাক্টস

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » বুক বিল্ডিংয়ে পুঁজিবাজারে আসছে আফতাব ফিড প্রডাক্টস

aftab-feedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় জহুরুল ইসলাম গ্রুপের কোম্পানির আফতাব ফিড প্রডাক্টস। সে লক্ষ্যে কোম্পানিটি গতকাল ত্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজার হিসেবে চুক্তি সম্পন্ন করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ত্রিপল এ ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: ওবায়দুর রহমান এবং আফতাব ফিডের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে করিম খান উপস্থিত ছিলেন। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আফতাব ফিড প্রডাক্টস, আফহাব হ্যাচারী লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি। কোম্পানিটি ২০০০ সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং ২০১৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। কোম্পানিটি মাছ, গবাদি পশু এবং ব্রয়লার মুরগীর খাবার উৎপাদন করে থাকে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইষ্টার্ন হাউজিং লিমিটেড একই গ্রুপের প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০