আট কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » আট কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আট কোম্পানি । (জানুয়ারি-মার্চ) সময় শেষে এই প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২টি ব্যাংক খাতের, ৪টি বিমা খাতের ও একটি ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র জানায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৮৩ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৪৮ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র জানায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ২৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৫৩ পয়সা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র জানিয়েছে, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।

আর এককভাবে হয়েছে ২৪ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৬৭ পয়সা।

উত্তরা ব্যাংক লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র জানায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৭৪ পয়সা।

আর এককভাবে ইপিএস হয়েছে ৭১ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ২৭ পয়সা।

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র জানি, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ০১ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৭ টাকা ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪৫ টাকা ৪৯ পয়সা।


রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র জানিয়েছে, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪৮ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৭৭ পয়সা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র জানিয়েছে, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬৪ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২২ টাকা ৭৪ পয়সা।

ঢাকা ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানিয়েছে, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১