ব্যাংকখাতের প্রভাবে উধ্বমুখী প্রবনতায় সূচক

প্রচ্ছদ » Uncategorized » ব্যাংকখাতের প্রভাবে উধ্বমুখী প্রবনতায় সূচক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : টানা সাত কার্যদিবস সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শুরুতে উত্থান থাকলেও ৫০ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে সূচক এবং শেষ দিকে ব্যাংক খাতে ভর ঘুড়ে দাঁড়ায় বাজার।

লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৩ কোটি টাকা। আজকের বাজারে ব্যাংক, জ্বালানী ও বিদ্যুৎ এবং বস্ত্র খাতের অধিকাংশ কোম্পানির দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৫৬৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কালের তুলনায় ২৫ কোটি ১৪ লাখ টাকা বেশি। গতকাল সোমবার ডিএসইতে ৫৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৭ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮২৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১