আবারও নেইমারের গোলে জিতল পিএসজি

প্রচ্ছদ » Uncategorized » আবারও নেইমারের গোলে জিতল পিএসজি

naimaerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দলবদলের মৌসুমে নানান নাটকের পর ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে রয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। কিন্তু ক্লাবে তার অবস্থান মানতে পারেনি পিএসজির সমর্থকরা। তাই তো নেইমার মাঠে নামলেই চলতে থাকে একের পর এক দুয়ো।

তবে সেসবকে থোরাই কেয়ার করেন নেইমার। মাঠে নিজের সেরা ঢেলে দিতে কোনো কার্পণ্যই করেন না এ ব্রাজিলিয়ান তারকা। সমর্থকদের দুয়ো এক পাশে রেখে পরপর দুই ম্যাচে নেইমারের করা গোলেই জয় পেয়েছে পিএসজি।

রোববার রাতে লিওনের মাঠে খেলতে গিয়ে একপর্যায়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ভুগছিলো ফ্রান্সের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে তাদের শঙ্কা দূর করেছেন নেইমার। তার করা একমাত্র গোলে ১-০ গোলের জয় নিয়েই প্যারিসে ফিরেছে ক্লাবটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০