সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি ৮৭.৯৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২০৩ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৭টির, দর কমেছে ২৩টির এবং দর পরিবর্তীত রয়েছে ১৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৩ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৮৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭৪৫ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১১৬ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৪৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০