আবারও সুহৃদ ইন্ডাষ্ট্রিজের বিরুদ্ধে বিএসইসিতে চিঠি

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » আবারও সুহৃদ ইন্ডাষ্ট্রিজের বিরুদ্ধে বিএসইসিতে চিঠি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিভিন্ন অভিযোগ তুলে সুহৃদ ইন্ডাষ্ট্রিজের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজের শেয়ারহোল্ডার মো: মনোয়ারুল ইসলাম ।

অভিযোগের মধ্যে রয়েছে ইচ্ছাকৃত লোকসান দেখিয়ে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়া, নামে মাত্র পরিচালকদের শেয়ার ধারণ, আইপিও’র টাকা ঠিকমতো ব্যবহার না করাসহ নানা অভিযোগ উত্থাপন করে এ চিঠি দিয়েছেন বিনিয়োগকারী।

গতকাল কমিশনের কার্যালয়ে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বরাবর এ কোম্পানির শেয়ারহোল্ডার মো: মনোয়ারুল ইসলাম (বিও নং: ১২০১৯০০০৪৯৯৩৩২০৭) চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুহৃদ ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান, পরিচালক নামে মাত্র ৯.৪১% শেয়ার ধারন করে কোম্পানি থেকে বেতন ভাতা নিচ্ছে। কোম্পানির আয় বিনিয়োগকারীদের না দিয়ে নিজেরা লুটেপুটে খাচ্ছে। আর উদ্দেশ্য প্রনোদিতভাবে কোম্পানি পরিচালনা করতে গড়িমসি করছে এবং বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দিচ্ছে না। কোম্পানি চালু অবস্থায় বার বার লোকসান দেখাচ্ছে। আই,পিও র টাকা দিয়ে নতুন মেশিনারিজ ক্রয়,বিল্ডিং নির্মাণ করার কথা থাকলেও সেগুলো যথাযথ ভাবে পালন করছে না। এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠনে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে বিনিয়োগকারী মনোয়ারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০