আসছে ২ টাকার নতুন নোট

প্রচ্ছদ » বিনোদন » আসছে ২ টাকার নতুন নোট

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দুই টাকার নতুন নোট বাজারে আসছে। এই নোটে সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে। আজ এক সরকারি তথ্য বিবরনীতে একথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর রোববার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে দুই টাকার নতুন নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও নোটটি পাওয়া যাবে।

নোটটির রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ হবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা দুই টাকা মূল্যমানের কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও একই সঙ্গে চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১