দেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » লাইফস্টাইল » দেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ১৬ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ছেড়েছেন। ইউনাইটেড এয়ারলাইনের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ১৫ মিনিটে লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ছেড়েছে।

বিমানটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এদিকে লন্ডনে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।

ইহসানুল করিম জানান, লন্ডনে তিন দিন থাকার পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন।

উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২ তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। এরপরে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যান। সেখানে এক সপ্তাহ থাকার পর লন্ডন হয়ে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল। তবে ওয়াশিংটনের একটি হাসপাতালে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হয়। এ কারণে ফেরার তারিখ পরিবর্তন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১