আড়াই দিনেই ইনিংস ও ২৫৪ রানে হার মুশফিকদের

প্রচ্ছদ » Uncategorized » আড়াই দিনেই ইনিংস ও ২৫৪ রানে হার মুশফিকদের

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : শেষ দিকে মোস্তাফিজ আর শুভাশিসের মারমুকি ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ওয়ানডে সিরিজের জন্যই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। পচেফস্ট্রমে লজ্জাজনক ৩৩৩ রানে হারের পর ব্লুমফন্টেইনে যে ইনিংস ব্যবধানে পরাজয় ঘটতেছে, তা মোস্তাফিজরা হয়তো বুঝে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষেই। ফলো অনে পড়ার পরও লিটন দাস কোনো কোনো ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি এবং দলীয় ৬০০ রানের স্বপ্ন দেখিয়েছিলেন; কিন্তু বাস্তবতা যে তার চেয়ে অনেকদুর, সেটা বোধকরি তখনও বুঝতে পারেননি বাংলাদেশের এই ব্যাটসম্যান।

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা ঠিকই। কিন্তু এতটা অনিশ্চয়তা তো কেউ কল্পনাও করতে পারবে না। এ যেন সপ্তম আসমান জয় করে ফেলার অলিক কল্পনার মত। সেই অলিক কল্পনার ঘোর কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট ১৭২ রানে। প্রথম ইনিংসে অলআউট হয়েছিলো ১৪৭ রানে। ব্লুমফন্টেইনে তাই টেস্টের তৃতীয় দিনের লাঞ্চের পরপরই ইনিংস এবং ২৫৪ রানের ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। স্বপ্নের ঘোরে থাকা লিটন কুমার দাস করেছিলেন ১৮ রান। যদিও প্রথম ইনিংসে তিনি করেছিলেন সর্বোচ্চ ৭০ রান।

Bisk Club
ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে ১-১ এ টেস্ট সিরিজ ড্র করেছিল মুশফিকুর রহীম অ্যান্ড কোং। সেই সুখস্মৃতি নিয়েই দক্ষিণ আফ্রিকা গিয়েছিল বাংলাদেশ টেস্ট দল। তবে সুখস্মৃতি কোন কাজেই লাগল না। দু প্লেসিস বাহিনীর কাছে যে ইনিংস ব্যাবধানে হেরে ‘ধবল ধোলাই’ হতে হলো বাংলাদেশ দলকে!

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৫৭৩ রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে অল আউট হয়েছে বাংলাদেশ দল। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সৌম্য-ইমরুলরা।

তৃতীয় দিন সকালে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, তখন তাদের হাতে ছিল ১০ উইকেট আর পিছিয়ে ছিল ৪১৯ রানে। এই পাহাড় টপকাতে গিয়ে হয়তো রানের বোঝায় পিস্ট হয়ে একে একে সাজঘরে ফিরতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া রাবাদা, এই ইনিংসেও তুলে নেন ৫টি উইকেট। তার সাথে প্রোটিয়া বোলার পেহলুকাইয়ো নেন ৩ উইকেট। ওয়েইন পারনেল ও অলিভিয়ের নেয় ১টি করে উইকেট।

প্রথম ইনিংসে করেছিলেন ৭০ রান। তারপরই লিটন কুমার দাস সংবাদ সম্মেলনে শুনিয়েছিলেন আশার বাণী। বলেছিলেন, দ্বিতীয় ইনিংসে রান ৬০০ করা সম্ভব। তবে সেটা কথার কথা হয়েই থাকল। স্কোরবোর্ডে ১৩৯ হতেই টাইগারদের ছয় ব্যাটসম্যান সাজঘরে। এরপর বাকিরা ফিরতে আর খুব বেশি সময় নেননি।

লিটন কুমার দাস ১৮ রান করে পেহলুকাইয়োর বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এর পরের ওভারেই রাবাদার বলে এলগারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ওয়ানডে স্টাইলে খেলতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে মাহমুদুল্লাহর সংগ্রহ ছিল ৪৩। বাংলাদেশের ইনিংসে তিনিই ছিলেন সর্বোচ্চ সংগ্রাহক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০