মিনারের নতুন মিউজিক ভিডিওতে নেপালি মডেল

প্রচ্ছদ » Uncategorized » মিনারের নতুন মিউজিক ভিডিওতে নেপালি মডেল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আমার নতুন মিউজিক ভিডিও ‘কি করি’ আজ প্রকাশ হতে যাচ্ছে। গানের কথাগুলো রোমান্টিক। গানের কথা ও বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। ভিডিওটির শুটিং আমরা নেপালে করেছি।” কথাগুলো বলেছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান।

‘কি করি’ গানটিতে মডেল হয়েছেন নেপালি মডেল সেলিশা শ্রেষ্ঠা। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন দেশের মডেল তারিফ রহমান। এ ছাড়া ভিডিওতে সংগীতশিল্পীর ভূমিকায় মিনারকেও দেখা যাবে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর করেছেন মিনার নিজেই। ইমন চৌধুরী গানটির সংগীতায়োজন করেছেন। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

গানের গীতিকার রবিউল ইসলাম জীবন জানান, ‘কি করি’ গানটি তাঁর নিজের অনেক পছন্দের। গত ২৫ মে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছেন তিনি। আশা করছেন, গানের ভিডিওটিও সবাই ভালোভাবে গ্রহণ করবেন।

অন্যদিকে, গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী মিনার আরো বলেন, ‘রবিউল ইসলাম জীবন ভাইয়ের কথায় এটা ছিল আমার প্রথম কাজ। আমরা অনেক যত্ন নিয়ে গানটি বানিয়েছিলাম। ইমন চমৎকার সংগীতায়োজন করেছেন। অবশেষে গানটির ভিডিও আসছে। আমার বিশ্বাস, সবাই গানটি উপভোগ করবেন।’

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যায় গানটির ভিডিও প্রকাশিত হবে। এ প্রসঙ্গে গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল বলেন, ‘যেকোনোগানের গুণগত মান ভালো না হলে সেটা আমার প্রচার করি না। এই গানের ভিডিওটি চমৎকার হয়েছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০