আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১তম সম্মেলনে কাউন্সিলের ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন। সিদ্দিকুর রহমান বর্তমানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ সেপ্টেম্বর , ২০২০।








