দুই যাত্রী নিয়ে উড্ডয়ন : ব্যাখ্যা দিল বিমান

প্রচ্ছদ » Uncategorized » দুই যাত্রী নিয়ে উড্ডয়ন : ব্যাখ্যা দিল বিমান

Biman-Bangladeshপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্পতি মাত্র দুইজন যাত্রী নিয়ে লোকসান দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাতারের উদ্দেশে ছেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ঝড় ওঠে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত সোমবার (৭ সেপ্টেম্বর) লেবাননে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনতে ঢাকা-দোহা-বৈরুত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করে। ঢাকা-দোহা ফ্লাইটে মূলত কার্গো এবং বৈরুত-ঢাকা ফ্লাইটে যাত্রী পরিবহন করা হয়েছে।

বিশেষ অনুমতিতে দুইজন যাত্রী ও ৩১ হাজার ১৩৬ কেজি কার্গোসহ ঢাকা থেকে দোহার উদ্দেশে রওনা করে বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৪০২৫। ফেরার পথে বৈরুত থেকে ৪০৮ জন যাত্রীসহ বিজি-৪০২৬ ঢাকায় পৌঁছায়।

বিমান বোয়িং-৭৭৭ এর মাধ্যমে আটকেপড়া বাংলাদেশিদের বৈরুত থেকে ঢাকায় আনার জন্য এটি ষষ্ঠ ফ্লাইট ছিল বলেও জানিয়েছে বিমান।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০