ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১১ টাকায়
প্রচ্ছদ » Uncategorized » ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১১ টাকায়পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে নতুন কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১১ টাকা দরে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ১০টা ৩২ মিনিটে শেয়ারটির দর মাত্র ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ৬ বারে ১৫৫টি শেয়ার লেনদেন করেছে।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ জানুয়ারী , ২০২২।








