মহাখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো তরুণের

প্রচ্ছদ » সারাদেশ » মহাখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো তরুণের

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক তরুণ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২০ বছর। শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা বাসটিকে শনাক্তের চেষ্টা করছি। নিহত যুবকের পরনে লাল টি-শার্ট ও হালকা খয়েরি চেক ফুল প্যান্ট ছিল। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১