ইবিএলের এজিএম সম্পন্ন, ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ইবিএলের এজিএম সম্পন্ন, ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)২০ শতাংশ নগদ ও ৫ বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম গাজিউল হক সভায় সভাপতিত্ব করেন।

ইবিএল পরিচালক মীর নাসির হোসেন, এ এম শওকত আলী, মো. শওকত আলী চৌধুরী, আনিস আহমেদ, মিয়া মোহাম্মদ আবদুর রহিম, মোফাকখারুল ইসলাম খসরু, অরমান রাফে নিজাম, গাজী মো. সাখাওয়াৎ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সাফিয়ার রহমান সভায় উপস্থিত ছিলেন।
এজিএমে বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।

এম গাজিউল হক ২০১৬ সালের জন্য পরিচালকদের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং শোয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শেয়ারহোল্ডারা সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করে।

সভায় শেয়ারহোল্ডারা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও অর্জিত ব্যাংকের আর্থিক সাফল্যের জন্য বোর্ড ও ম্যানেজমেন্টের প্রশংসা করেন। তারা দেশের সমপরিসরের (পরিশোধিত মূলধনের হিসেবে) বাণিজ্যক ব্যাংকগুলোর মধ্যে ২০১৬ সালের জন্য অন্যতম সর্বোচ্চ লভ্যাংশ প্রদানের জন্য সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১