ইস্টার্ন কেবলসে পর্ষদ সভা ৮ নভেম্বর
প্রচ্ছদ » Uncategorized » ইস্টার্ন কেবলসে পর্ষদ সভা ৮ নভেম্বরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির ৩০ জুন,২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।








