২ ঘন্টায় ২৩৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ২ ঘন্টায় ২৩৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে বেলা ১২টা পর্যন্ত ২৩৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৮ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দেড় ঘণ্টায় ৪৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।








