ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু মঙ্গলবার

প্রচ্ছদ » Uncategorized » ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু মঙ্গলবার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ই-জেনারেশন লিমিটেডের আইপিও আবেদনপত্র জমা নেওয়া আগামী মঙ্গলবার থেকে শুরু হয়েছে যা চলবে ১৯ জানুয়ারি বুধবার পর্যন্ত।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত (২১ অক্টোবর) বিএসইসির ৭৪৫তম সভায় ই-জেনারেশন লিমিটেডের আইপিও অনুমোদন দেয়া হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে সভায় কমিশনাররা উপস্থিত ছিলেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

ই-জেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০.৫৬ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১০ জানুয়ারি , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১