দেবিদ্বার মোহনপুরে মুজিবুর রহমান ভুইয়ার নির্বাচনী সভায় হাজার মানুষের ঢল
প্রচ্ছদ » Uncategorized » দেবিদ্বার মোহনপুরে মুজিবুর রহমান ভুইয়ার নির্বাচনী সভায় হাজার মানুষের ঢলনূরে আলম সিদ্দিক, দেবিদ্বার থেকেঃ কুমিল্লা দেবিদ্বার উপজেলা ১৬নং মোহনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান ভুইয়ার এলাকার সর্বসাধারণের সাথে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ক মত বিনিময় সভা হাজার মানুষের ঢলে জনসভায় রূপান্তর হয়।
আজ শনিবার ( ০৯ জানুয়ারি) দেবিদ্বার উপজেলা মোহনপুর ব্যপারী বাড়িতে সাবেক মেম্বার আলি আকবর সাহেবের সভাপতিত্বে এমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্বঠানে ক্তারা বলেন, আমরা মোহনপুর বাসী দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ, আমাদের একটাই দাবি মো.মুজিবুর রহমান ভুইঞা কে নৌকা দেওয়া হোক, আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
চেয়ারম্যান প্রার্থী মোঃ মো.মুজিবুর রহমান ভুইয়া তার বক্তব্যে বলেন, আমাদের মহান বিজয়কে অর্থবহ করতে ও দেশ গড়ার প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করে যাবো। মোহনপুর হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত আধুনিক ইউনিয়ন। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন।” বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এলাকার উন্নয়নে মাদক, বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এলাকাবাসীর পাশে থাকবো।
তিনি আরও বলেন, স্থানীয় সাংসদ রাজী ফখরুল এর হাত ধরে আপনাদের সাথে নিয়ে অত্র এলাকাকে এগিয়ে নিবো। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে নৌকা এবং বিজয় দু-টাই আমাদের হবে ইনশাল্লাহ।
স্থানীয় মসজিদের ইমাম মাও: কামরুল হাসানের কোরআন তেলোয়তের মাধ্যমে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো.আবুল খায়েরের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, মোহনপুর পাবলিক কলেজেরে সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো.আবদুল লতিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোস্তাক,যুগ্ন-সাধারণ সম্পাদক মো.আবদুস সালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.নুরুল ইসলাম মেম্বার, মো.আবদুল মালেক ভুইয়া,আবদুর রহমান ভুইয়া বাবলু, মোখলেছুর রহমান সরকার, সেলিম ফকির, মো.আবুল কালাম,আলী আকবর, মো.আবদুল বারেক, বিহার মন্ডলের জংশর আলী,মো.কাশেম মেম্বার, সাংবাদিক আবু বকর সিদ্দিক,কৃষক লীগ নেতা মো.আনোয়ার ফকির,মিলন,আবদুর রহিম, তালতলা ওয়ার্ড আওয়ামী লীগের মো.জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মো.আবদুস সহিদ,সভাপতি মো.আমির হোসেন, অব: পুলিশ আবুল কাশেম, মো.মালেক মাষ্টার, মো.জাকির হোসেন,মাও: সফিউল্লাহ,দুলাল ধর,স্বপন বীর, ব্যবসায়ী মাসুদ,যুব নেতা মো.আবুল কালাম প্রমুখ।
সভা শেষে দেবিদ্বারের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এর বাবা এএফএম ফখরুল ইসলাম মুন্সী রোগ মুক্তি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রয়াত হাজী মোঃ জয়নুল আবেদীন এর আত্তার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।








