tahsan- saylaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মাবরুর রশীদ বান্নাহ’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ দু’টি নাটক আসছে এবারের ঈদুল ফিতরে। ‘আই লাভ ইউ’ নামের নাটকে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।

নাটকটি নিয়ে নির্মাতা জানান, যে মানুষকে ভালোবাসা যায় তাকে যে কোন পরিস্থিতিতেই ভালোবাসা যায়। প্রিয় মানুষকে সব পরিস্থিতিতেই ভালোবাসতে হয়। স্বাভাবিক কিংবা অস্বাভাবিক। এমনই গল্প নিয়ে নির্মিত ‘হয়েছে আই লাভ ইউ’।

বান্নাহ’র অন্য নাটকটির নাম ‘প্রপোজ’। এতে জুটি বেঁধেছেন প্রত্যয় হিরণ ও মাহিমা। মোশন রক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধায়নে নাটক দুটি প্রযোজনা করেছেন লুমিনো পিকচার্স-এর কর্ণধার আর এইচ তানভীর।

তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদের আয়োজন সীমিত আকারে করতে হচ্ছে। এই নাটক দু’টি এ বছরের শুরুতে শুটিং করা। আমরা সব সময়ই দর্শকদের নির্মল বিনোদন দেওয়ার চেষ্টা করে আসছি। এবারো তা অব্যাহত থাকবে। আশা করছি নাটক দুইটি সবার মন ছুঁয়ে যাবে।

আসন্ন ঈদে নাটকটি লুমিনো পিকচার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১